টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 22, 2025 9:57 am

রাজধানীর মেঘনা ব্রিজ বসুন্ধরা পেপারমিল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসে ধাক্কায় মোঃ মারুফ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার(২২ মে) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটা দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে) তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিয়তের বাবা আনোয়ার হোসেন জানান, আমার ছেলে দুপুরের দিকে মেঘনা ব্রিজ বসুন্ধরা পেপারমিল এলাকায় রাস্তা পারা- পারের সময় দ্রুতগামী বাসে ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান,আমাদের বাসা ১২২/১ আলমবাগের কদমতলী থানা এলাকায়। আমার তিন ছেলে সে ছিল বড় আমার ছেলে এক মেয়ের জনক ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ