টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনে সারা দেশে ৮৮ হাজার লিটার তেল উদ্ধার: জ্বালানি বিভাগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 31, 2026 8:42 pm

সারা দেশে অবৈধ জ্বালানি তেলের মজুতের বিরুদ্ধে চলমান অভিযানে এক দিনে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এতে করে এখন পর্যন্ত মোট উদ্ধার হওয়া জ্বালানি তেলের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার। সরকারের উদ্যোগে ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত দেশের ৬৪ জেলায় মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্ম সচিব) মনির হোসেন চৌধুরী তথ্যগুলো উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবার (৩০ মার্চ) ৩৯১টি অভিযান চালানো হয়। মামলা হয় ১৯১টি। মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে একজন করে মোট তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন ও ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল জব্দ করা হয়েছে এসব অভিযানে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জ্বালানি বিভাগ বলছে, এ মাসে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৪৪টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৮৪ লাখ ৫১ হাজার টাকা। কারাদণ্ড পেয়েছেন ১৯ জন। এ পর্যন্ত মোট ডিজেল উদ্ধার হয়েছে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার। অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার। পেট্রল ৬০ হাজার ২ লিটার।

জ্বালানি তেলের বর্তমান মজুতের হিসাব দিয়েছে জ্বালানি বিভাগ। এতে বলা হয়, দেশে বর্তমানে ডিজেলের মজুত আছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। অকটেন রয়েছে ৭ হাজার ৯৪০ টন। পেট্রল ১১ হাজার ৪৩১ টন। জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।

নিয়মিত আমদানি ও খালাসপ্রক্রিয়া চলমান থাকায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে আরও বলা হয়, বর্তমানে বড় ধরনের কোনো সংকট নেই। তবে অবৈধ মজুত ও বাজারে অস্বাভাবিক চাহিদা ঠেকাতে সারা দেশে অভিযান জোরদার করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে গাছের উন্মুক্ত নিলামে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ইউএনওর সহযোগিতায় রক্ষা

কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ

কুমিল্লা বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামী গ্রেফতার

নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ

কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন

দেশে হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণহানি ৭৮০

পল্লবীতে চাঁদা দাবি ও দোকানে হামলা: শুটার রাব্বি-রেজাসহ গ্রেপ্তার ৪

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে বিপুল টাকা আত্মসাৎ

শপথ নেওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না: জ্বালানিমন্ত্রী