টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের: সংস্কৃতিমন্ত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 1, 2026 5:06 pm

প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।গত মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গুচ্ছভিত্তিক (ক্লাস্টার) পদ্ধতিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ ব্যবস্থায় সংগীত প্রশিক্ষকেরা একটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে পাঠদান করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রতিটি জেলা ও উপজেলায় স্কুলপর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের মন্ত্রণালয় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব প্রতিষ্ঠানে উপজেলাভিত্তিক ক্লাস্টার পদ্ধতিতে সংগীত শিক্ষা নিশ্চিত করবে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়াতে ক্রীড়া প্রতিযোগিতার আদলে সংগীত প্রতিযোগিতাও আয়োজনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগীত শিক্ষক নিয়োগ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, তখন সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংগীত শিক্ষক না থাকায় তারা মূলত জেলাভিত্তিক কিছু প্রতিষ্ঠানে সীমাবদ্ধ ছিলেন। তিনি মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচিত না হওয়ায় জনগণের কাছে তাদের সরাসরি দায়বদ্ধতা ছিল না।

তিনি বলেন, ওই সময়ে কিছু ভালো সিদ্ধান্তের পাশাপাশি এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা আমাদের মতে এড়িয়ে যাওয়া যেত। তবে সিদ্ধান্তগুলো যে উদ্দেশ্যপ্রণোদিত ছিল তা আমি বলব না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা’র মানবিক সহায়তার আবেদন

সাংবাদিক সজিব সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন মৃত্যু

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প

গাবতলীতে বিএনপির মশাল মিছিল: এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ ও কোরআন অবমাননার প্রতিবাদ

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ যাচাইয়ে দুদকের কমিটি গঠন

ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু

কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

পল্টন আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার