রাজধানীর ভাটরা থানা বসুন্ধরা ব্লক-এল এক নম্বর রোডে সিটি মার্কেট-৩ নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় মেশিনর চাপা পড়ে শোহেব মাহামুদ(২৫)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।
রবিবার (২৫ মে) বিকেল পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত এগারোটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের ফুফাতো ভাই মোঃইলিয়াস জানান, আমার ভাই বিষয় একজন নির্মাণ শ্রমিক বসুন্ধরা ব্লক এল রোড-১ সিটি মার্কেট -৩ নির্মাণাধীন নিচের ফাইলিং এর কাজ করার সময় মেশিনের চাপায় গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিয়তের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলা মিরসরাই থানা পূর্বমশিয়াইল গ্রামে মাহবুবুল হকের সন্তান। বর্তমানে ওই এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।বাহক ইলিয়াস।



















