টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের সফলতা, ঢাকার বাজারে যাচ্ছে উৎপাদিত ফসল

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 2, 2026 7:35 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের কৃষক আব্দুর রউফ ক্যাপসিকাম চাষে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। তার কঠোর পরিশ্রম, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তায় উৎপাদিত এই উচ্চমূল্যের সবজি বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এতে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এলাকায় অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করছেন।

ক্যাপসিকাম একটি পুষ্টিগুণসমৃদ্ধ সবজি। এতে রয়েছে ভিটামিন সি, এ ও কে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাপসাইসিন উপাদান হজমশক্তি বৃদ্ধি, ব্যথা উপশম এবং ত্বক ও চুলের যত্নেও কার্যকর বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কৃষক আব্দুর রউফ জানান, শুরুতে তিনি ক্যাপসিকাম চাষ নিয়ে কিছুটা শঙ্কায় থাকলেও উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও নিয়মিত তদারকির কারণে তিনি সফলতা পেয়েছেন। বর্তমানে তার উৎপাদিত ক্যাপসিকামের চাহিদা ভালো থাকায় তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের পরিকল্পনা করছেন।

এই সফলতার পেছনে সহযোগিতার জন্য দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প
পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম এবং সহকারী কৃষি অফিসার হায়দার আলীর দিকনির্দেশনা এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

সিলেটে এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

বরগুনায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই” সদর থানায় মামলা

মালিক-শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

সার্বিক সহযোগিতা করা হবে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য

চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ৩

মিরপুর গৃহায়নে উপ- বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও মাহমুদের সহযোগিতায় সিন্ডিকেটের দুর্নীতি এবং অনিয়মের কর্মকাণ্ড থেমে নেই , বদলি হয়েও সার্ভেয়ার মতিনের প্রভাব চলছে , কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

ইরানের অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি: পারমাণবিক শক্তি সংস্থা