টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় উইকেটে হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশের!

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 3, 2026 9:10 am

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এতে ১-১ সমতায় থেকে সিরিজ শেষ করলো দু’দল। শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে এই ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। ব্যাটিং ব্যর্থতায় ১৪ ওভার ২ বলে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।

তাওহিদ হৃদয়, লিটন দাস ও সাইফ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সাইফ ১১ বলে ১৬, লিটন ১৭ বলে ২৬ ও হৃদয় ২৪ বলে ৩৩ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে জস ক্লার্কসন নিয়েছেন ৩টি উইকেট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মধ্যে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। কানতে ক্লার্ক ২ বলে ১ ও ড্যান ক্লেভার ৩ বলে ১ রান করে আউট হন। তবে অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন টিম রবিনসন। দলীয় ২৫ রানে আবারও কিউই শিবিরে আঘাত হানেন শরীফুল। ১৪ বলে ২৩ রান করে রবিনসনকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার।

এরপর দ্রুতই নিক কেলিকে আউট করে বাংলাদেশকে আশা দেখান মেহেদী হাসান। তবে বাংলাদেশ দাপট এখানেই শেষ হয় যায়। বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন।

তাদের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ফিফটির দেখা পেয়েছেন জ্যাকবস। ৩১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ ১৫ বিষয়ে ইরানের সাথে সমঝোতার দাবি ট্রাম্পের

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান

জ্বালানির দাম বাড়ানো হবে না: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার

দেশের সব হাসপাতালের জন্য জরুরি ৬ নির্দেশনা

হাজারীবাগের ছয় তলা ছাদে খেলার সময় পা পিছলে ছয় তালা থেকে নিচে পড়ে এক শিশুর মৃত্যু

দেশের বাজারে আবারও টানা ৪ দফায় স্বর্ণের দাম কমলো মোট ২৩ হাজার ৫৭৩ টাকা