টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরে আগ্নেয়াস্ত্র-মাদক আইসসহ গ্রেফতার এক

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
May 17, 2026 6:25 pm

রাজধানী মিরপুরে অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ মো: সাইফুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) বিকেল আনুমানিক ৪:৩২ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, গত শনিবার (১৬ মে) আনুমানিক রাত ১১:০৫ ঘটিকায় মিরপুর থানাধীন সেকশন-২ (ডালিম গোস্ত বিতান) এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল।

মিরপুর থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) রাতে থানা পুলিশের একটি দল গোপন সাংবাদে জানতে পারে মিরপুরের সেকশন-২ হোল্ডিং নং-২, রোড নং-১, ব্লক-জি (ডালিম গোস্ত বিতান) এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার একটি টিম রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন বিহীন পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মিরপুর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও ও গুলশান থানায় পূর্বের তিনটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির মিরপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

শেনজেন এলাকায় প্রবেশে সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

বরগুনায় ভূয়া নিলাম কাগজ দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

ট্রাইব্যুনালে সাক্ষী ‘গুলি করেছি মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’

শীতের আগাম সবজি বাজারে, তবুও চড়া দাম

রাজারহাটে ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদ্রাসায় র‍্যালি ও বৃক্ষরোপন

চলতি বছরেই প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু