টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 26 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রণালয়ে ভাইভা দিতে এসে ৪ ভুয়া পরীক্ষার্থী আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 26, 2026 1:16 pm

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অন্যকে দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) সময় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন- মো. মঈনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মামুন মিয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সহায়ক পদের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৯ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। তাদের মৌখিক পরীক্ষা ২৪, ২৫ ও ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৫ জুনের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন অংশ নেন। অংশগ্রহণকারী ৩০ জনের মধ্যে ৪ জনের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রে থাকা হাতের লেখার সঙ্গে তাদের লেখার মিল না পাওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে ওই ৪ জন স্বীকার করেন যে, তারা নিজেরা লিখিত পরীক্ষায় অংশ নেননি। অন্য ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, লিখিত জবানবন্দিতে অভিযোগ স্বীকার করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ও ঢাকা মেডিকেলে এক এই নিয়ে ১৪জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানে আশ্বস্তে বিদ্রোহীরা নমনীয়

সিলেটে শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে বসে থাকবো না, সরাসরি সাইবার আইনে গ্রেফতার

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী

আনসার ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির ফের অভিযান

ইরানে ‘মোসাদের এজেন্ট’সহ তিনজনের মৃত্যুদণ্ড

জাতীয় স্টেডিয়াম ঘুরে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

সবজির বাজারে কিছুটা স্বস্তি