টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাসায় মিলল নার্সের ঝুলন্ত মরদেহ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 2, 2026 10:52 am

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাকি আক্তার (২৮) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত লাকি আক্তার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর শামসুল হুদার মেয়ে। তিনি নাসিরনগর উপজেলার গুনিয়াউক ১০ শয্যার হাসপাতালে একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার শ্বশুরবাড়ি জেলার আখাউড়া উপজেলায়। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের ছেলে শরীফ আহমেদের (৩৫) সঙ্গে ৮-৯ বছর আগে লাকির বিয়ে হয়। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বুধবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিজের কর্মস্থল গুনিয়াউক ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন লাকি আক্তার। বিকেল সাড়ে ৪টার দিকে বাসার পাখার লোহার হুকের সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. নোমান মিয়া বলেন, একজন নার্স আত্মহত্যা করেছেন। তবে তিনি কেন এমন করলেন, তা এখনো জানা যায়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।হ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঢামেকে নুরুল হক নুরকে দেখতে এসেছে ‘বিএনপির, স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান

কুমিল্লায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে গ্রাহকদের মানববন্ধন

রংপুর মিঠাপুকুর উপজেলায় এলজিইডি অফিসে আওয়ামীলীগের দোসর উপসহকারী প্রকৌশলী আলী আফসারের দুর্নীতির কর্মকাণ্ড থেমে নেই ! চাকরির সুবাদে অঢেল সম্পদের মালিক

২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

শ্যামপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্ম ‘সূচির শুভ উদ্বোধ

অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ৭ পাচারকারী আটক

ইরানি কর্মকর্তারা আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত : ট্রাম্প