টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 15 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিমখানে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
রেজাউল হক
August 15, 2026 1:37 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ​১৫ আগস্ট ২০২৬ইং সকালে নাজিমখান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। মাহফিলে নাজিমখান ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​দোয়া মাহফিলপূর্ব আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং আপোষহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিনাশী প্রতীক। দেশের প্রতিটি গণতান্ত্রিক অর্জনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

​আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন মন্ত্রী যা বললেন

আইন অনুযায়ী যোগ্যরা নির্বাচন করতে পারবেন: আ. লীগ প্রার্থীদের প্রসঙ্গে সিইসি

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিনুর রহমান গ্রেফতার

বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য বাড়াতে লন্ডনে ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ বিবিসিসিআইয়ের

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

বিমানবন্দর বাবুস সালাম মার্কেটে চাঁদাবাজদের হামলা লুটপাট, পুলিশের ভুমিকা রহস্যজনক

এবার দুদকের পাঁচ কর্মকর্তাকে বদলি

মাটি কাটায় সাতকানিয়ায় জামায়াত কর্মী মোমেনকে ৫ লাখ টাকার জরিমানা