টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 13, 2026 4:39 pm

নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের সড়কে আইন মেনে চলতে হবে। এজন্য দরকার তাদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিআরটিএ ঢাকা মেট্টো সার্কেল-১ এর উদ্যোগে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন । কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবার এই দিবসের প্রতিপাদ্য- ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো মসিউর রহমান শিক্ষার্থীদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হলো জ্ঞান অর্জনের সড়কে শৃংখলার সঙ্গে নিরাপদে চলাচল করাও শিক্ষার্থীদের দায়িত্ব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মো.জিয়াউর রহমান, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল ১ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুল্লাহ আল নোমান, ঢাকার মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনে’র সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান, নিরাপদ সড়ক কর্মী সফরা জাহান সেবা।

পরিবহন ব্যবস্থা বিশ্লেষক পার্থ সারথি দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন। কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, সিগন্যাল মেনে চলা, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন প্রশিক্ষকরা। এ সংক্রান্ত ভিডিও চিত্র উপস্থাপন করা হয় বিআরটিএ এর পক্ষ থেকে। এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তামূলক প্রদর্শনী উপস্থাপন করা হয়।

পারাপার হওয়াসহ সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম মেনে চলার সংশ্লিষ্ট ভিডিওচিত্র উপস্থাপন করেন অনুষ্ঠান আয়োজক সংস্থা বিআরটিএ ঢাকা মেট্টো সার্কেল-১ এর সহকারি পরিচালক(ইঞ্জি:) মো.জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল নোমান । তিনি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের বিভিন্ন দিক তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়ক আমাদের প্রত্যেকের দায়িত্ব, সচেতনতা ও মানবিক আচরণের সম্মিলিত প্রতিফলন। এই উপলব্ধি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী।

প্রসঙ্গত: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ‌‌‌’ শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কর্মসুচি পালন করছে। এবার এ দিবস সামনে রেখে বিআরটিএ শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে ব্যাপক কর্মসুচি শুরু করেছে। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০০ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার ২

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; ধোলাইপাড়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নাগরিক সুবিধা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ :তিতাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন-মুহাম্মদ আশরাফুল আলম চৌধুরী

ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়ায় ব়্যারের অভিযানে ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও থ্রী- পিসসহ গ্রেপ্তার -১

লোডশেডিং আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে

রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এসিস্ট্যান্ট কোঅরডিনেটর গোল্ড আ্যওয়ার্ড অর্জন

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য

বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস

পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেফতারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী