টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 23, 2025 4:17 am

যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।এতে অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন।

সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার কর্তৃপক্ষ এই হামলাকে ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির আরেকটি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরাইল ইতোমধ্যে ৪৯৭ বার লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক। তাদের মতে, এই ধারাবাহিক হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, গাজায় ইসরাইল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা চালালে তার প্রতিক্রিয়ায় তারা অভিযান পরিচালনা করে। ইসরাইল দাবি করেছে, এ অভিযানে হামাসের পাঁচজন সিনিয়র যোদ্ধা নিহত হয়েছে। তবে এ বিষয়ে হামাস কোনো মন্তব্য প্রকাশ করেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অভিযানে সাড়ে ৯-কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক

শাহজালাল (রহ.)-এর মাজারে সারজিসের স্লোগান নিয়ে তীব্র সমালোচনা

জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান, তর্কে জড়াল যুক্তরাষ্ট্র

আরাগচির পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানের নিরাপত্তাপ্রধান

বিশ্বজুড়ে মানবপাচারবিরোধী অভিযান: গ্রেপ্তার ১ হাজারের বেশি

প্রাথমিক শিক্ষক মন্ডলীরাই জাতির নেতা  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান।

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থেকে ৫২ অপরাধী গ্রেফতার