টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 8 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
May 8, 2026 11:30 pm

কুমিল্লায় সদর আলেখারচর এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ মে) জেলার সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান সাজ্জাদ (২৫), পিতা: বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার বাকা পশ্চিমপাড়া এলাকার আব্দুল খালেক মোল্লার ছেলে। পুলিশের তথ্য মতে, তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫), বাড়ি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রায়পুর (দুর্গাপুর ইউনিয়ন) এলাকার আবুল কামালের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর দিকনির্দেশনায় জেলাজুড়ে থানা পুলিশ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কোতয়ালী মডেল থানার

আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে কয়েকজন চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে একটি Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলেও স্বীকার করেছে তারা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

পাকিস্তানে উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করতে জোর তৎপরতা ট্রাম্প প্রশাসনের

হরমুজ প্রণালির সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ রণতরী মোতায়েন

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে দুই বন্ধু মৃত্যু

যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল কৃষকদল নেতা শহীদ

কুমিল্লা বুড়িচংয়ে ক্লান্ত হয়ে চেয়ারে বসায় বৃদ্ধ পাহারাদারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢাকা-১৪ আসনের জনগনকে সাথে নিয়ে গণমিছিলে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন – এস এ সিদ্দিক সাজু

তিতাসে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ না করে বিল উত্তোলনের ঘটনায় তদন্তে দুূদক