টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ

প্রতিবেদক
মোজাম্মেল হক
June 17, 2026 7:49 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের নেতৃত্বাধীন প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর ২টায় আয়োজিত এ অনুষ্ঠানে ‘ফাইভ জিরো প্লাস’ এবং ‘এনাফ’ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সিবিও ও সিভিসি প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য এবং ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের

উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, দলগত চেতনা ও দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম কার্যকর উপায়। আমি আশা করি, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া, আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, পারুল রানী সাহা ও আব্দুল কাদের। এছাড়াও শিশু ফোরামের সভাপতি জান্নাতুন লিমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে শিশুদের সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক। অনিরাপত্তায় ভুগছেন রোগী ও রোগীর স্বজনরা

আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা মনিরুল হক চৌধুরী

সাভারে জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে শাহ্ এমদাদীয়া মঙ্গলখালী শাখার আজিমুশান ত্বরিকত ও জিকির মাহফিল

ভূরুঙ্গামারীতে জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে ধানের শীর্ষ এর গণ জোয়ার সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজবাড়ীতে বসতবাড়ীতে নারকীয় তান্ডব হামলা-ভাংচুর ফসল-স্বর্ণালংকার ও সর্বস্ব লুট

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আটক-১

তিতাসে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের কোরআন খতম ও বিশেষ দোয়া

খাবার প্রস্তুত করছিলেন গৃহবধূ, পাহাড়ধসে রান্না ঘরেই গেল প্রাণ