টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মিনিটের ঝড়ে মরক্কোকে কাঁদিয়ে প্রথম সেমিফাইনালে ফ্রান্স

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 10, 2026 11:09 am

বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ফ্রান্স। গোলের সবচেয়ে সহজ সুযোগ এসেছিল ম্যাচের ২৫তম মিনিটে। কিলিয়ান এমবাপেকে পেনাল্টি বক্সে ফাউল করেন নুসাইর মাজরাউই, ফলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে সময় নিয়ে নেওয়া এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপর লুকা দিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে, তবুও মরক্কোর রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। অবশেষে দ্বিতীয়ার্ধে এসে দিশা খুঁজে পায় ফ্রান্স। ৬ মিনিটের মধ্যে করে দুই গোল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

৬০তম মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। বক্সে বেশ দূর থেকে চোখ ধাঁধানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি (১-০)। এর ৬ মিনিটের মাথায় উসমান দেম্বেলে করেন আরেক গোল।

ওই গোলেও আক্রমণের সূচনা করেন এমবাপেই। বুদ্ধিদীপ্ত দৌড়ে তিনি দুইজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নেন, ফলে বক্সের ঠিক বাইরে দেম্বেলের সামনে তৈরি হয় পর্যাপ্ত ফাঁকা জায়গা। সেই সুযোগ কাজে লাগিয়ে দেম্বেলে নিচু করে বাঁকানো শট নেন। বুনু বলটি ঠেকানোর চেষ্টা করলেও সেটি তার হাত ছুঁয়ে জালের নিচের কোণে ঢুকে পড়ে (২-০)। শেষ পর্যন্ত ওই ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছেড়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের শিষ্যরা সহজেই উঠে গেছে শেষ চারে।

ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে ফ্রান্স। সেই তুলনায় গোল কমই হয়েছে। অনেকটা সময় ফ্রান্সকে আটকে রেখেছিল মরক্কো। কিন্তু ৬ মিনিটের এক ঝড়ে তছনছ হয়ে গেছে তাদের রক্ষণ দুর্গ। কিলিয়ান এমবাপে আর উসমান দেম্বেলের জোড়া গোলে ভর করে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপের দল। মরক্কোর বিদায় হয়ে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় এক বৃদ্ধ ঢামেকে নিয়ে এলে তার মৃত্যু হয়

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ভাটারায় একটি বাসায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ

ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক। অনিরাপত্তায় ভুগছেন রোগী ও রোগীর স্বজনরা

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

রাজধানীর দারুসসালামস্থ ঐতিহাসিক গোলারটেক মাঠে দারুস সালাম থানা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচী

বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু

কারখানার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ান মৃত্যু